রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু রোগীদের মা-বাবা ভাই-বোন মনে করে চিকিৎসা দিন : ব্যারিস্টার কায়সার কামাল সনাতন ধর্ম্মালম্বীগণ নির্ভয়ে ধর্ম-কর্ম পালন করুন : ব্যারিস্টার কায়সার কামাল ডোমারে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত জয়পুরহাট চিনিকলে তিন দফার দাবিতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-সালাউদ্দীন বাবু দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : জ্বালানি প্রতিমন্ত্রী নরসিংদীতে ছাত্রকে পিটিয়ে শিক্ষক শ্রী ঘরে 

বিয়ের ছবি ছড়িয়ে পড়ায় চটেছেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে বেশ ঘটা করে বিয়ে হয়ে গেল পাকিস্তানের গতিতারকা শাহিন শাহ আফ্রিদির। গতকাল শনিবার এই বিয়ে ছিল ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত ঘটনা। স্বাভাবিকভাবেই বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে। এতেই চটেছেন শাহিন আফ্রিদি। তাদের সম্মতি ছাড়া সোশ্যাল সাইটে বিয়ের ছবি পোস্ট করাটা তিনি মানতেই পারছেন না।

শাহিন আফ্রিদির বিয়েতে উপস্থিত ছিলেন তার জাতীয় দলের সতীর্থ শাদাব খান, বাবর আজম, ফখর জামান ও সরফরাজ আহমেদরা। এছাড়া ছিলেন আত্মীয়স্বজন। আমন্ত্রিত অতিথিদের মোবাইল ফোন বন্ধ রাখার অনুরোধ জানানো হলেও অনেকে তা মানেননি। তারা বিয়ের ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের গতিতারকা।

টুইটারে শাহিন লিখেছেন, ‘এটা খুবই হতাশার যে বারবার এবং অনেকবার অনুরোধ করা সত্ত্বেও আমাদের গোপনীয়তার জায়গায় আঘাত করা হয়েছে। কোনো ধরনের অপরাধবোধ ছাড়াই লোকে এটা শেয়ার করেছে। আমি আবারও সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি, আমাদের সহযোগিতা করার জন্য এবং আমাদের স্মরণীয় দিনটিকে নষ্ট করবেন না।’

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit