শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আখাউড়ায় “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির” উদ্যোগে কম্বল বিতরণ। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি এই প্রতিপাদ্যকে সামনে রেখে “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি” বিবিএস এর উদ্যোগে সারাদেশে ১৫ হাজার কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টনকী ও তার আশেপাশের বেশ কয়েকটি গ্রামের শীতার্ত মানুষের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। 
সমাজসেবক মোহাম্মদ জাকারিয়া ভূঁইয়া, ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া’র পরিচালনায়- অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া। মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি সাংবাদিক মোশারফ হোসেন কবিরের সঞ্চালনায় – অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি” বিবিএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিরেড ফারুক হোসেন রাজডা ভূঁইয়া।
কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধক ছিলেন, ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযুদ্ধা মিয়া আব্দুল মতিন ভূঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য নজরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন একেএম এমরান হোসেন ভূঁইয়া   সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এড. জাকির হোসেন ভূঁইয়া, মোঃ খোরশেদ আলম ভূঁইয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মোঃ রফিকুল ইসলাম সবুজ, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ খোরশেদ আলম ভূঁইয়া, বঙ্গ টিভির কসবা উপজেলা প্রতিনিধি এসএম নাসির উদ্দিন খাঁন, সমাজ সেবক মোঃ রকিব ভূঁইয়া, জিলন সরকার সহ আরো অনেকে। 
কম্বল বিতরণ কালে “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটি” বিবিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি – বিরেড ফারুক হোসেন রাজডা ভূঁইয়া বলেন, সংগঠনের পক্ষ থেকে চলতি বছর সারাদেশে শীতার্ত মানুষের মাঝে প্রায় ১৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে, এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা ধরনের সেবামূলক কার্যক্রম চালমান আছে। অনুষ্ঠানের উদ্বোধক ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযুদ্ধা মিয়া আব্দুল মতিন ভুঁইয়া “বাংলাদেশ ভূঁইয়া সোসাইটির” সকল সেবামূলক  কার্যক্রমকে স্বাগত জানান। এই সংগঠনের পক্ষ থেকে টনকী ও তার আশেপাশের শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করায় প্রতিষ্ঠান সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit