রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

আদালতে মামলা থাকা সত্ত্বেও জায়গা দখলের চেষ্টা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি  : আাদালতে মামলা থাকা সত্ত্বেও সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খানুয়া গ্রামে জায়গা দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দুর্বৃত্তরা সবজি বাগান সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে।সূত্রে জানা যায়, উক্ত জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে খানুয়া গ্রামের বাবুল মিয়া ও আমিনুল ইসলাম আমিনগংদের সাথে শরীফুল ইসলামগংদের সাথে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিলো। ২০০৪ সালে যুগ্ম জেলা জজ ২য় আদালতে মামলাটি করেন বাবুল মিয়া। মামলাটি আদালতে এখনও বিরাচারাধীন রয়েছে।

এরপরও প্রতিপক্ষ গত বৃহস্পতিবার সকালে জমি দখল করতে জোরপূর্বকভাবে সবজিবাগান সহ বিভিন্ন জাতের গাছ কেটে ফেলে। ঘটনার সময় বাবুল মিয়া বাড়িতে ছিলেন না। এসময় বাবুল মিয়ার স্ত্রী সহ পরিবারের লোকজন সবজি বাগান ও গাছ না কাটার জন্য অনুরোধ করলেও প্রতিপক্ষ তা মানেনি।

এব্যাপারে মামলার বাদী বাবুল মিয়া ও আমিনুল ইসলাম আমিন জানান, এই জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছে। আদালতে এখনও মামলাটি বিচারাধীন রয়েছে। তারপরও প্রতিপক্ষ আদালত অবমাননা করে জোরপূর্বক জায়গাটি দখলের চেষ্টা চালায়। তারা জায়গার উপরে সবজি বাগান ও বিভিন্ন জাতির গাছ লোকজন দিয়ে কেটে ফেলে। বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা জান-মালের নিরাপত্তা নিয়ে যাপন করছি। এব্যাপারে আমরা প্রশাসনের উর্ধ্বতন মহলের সহযোগিতা কামনা করছি। 

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit