শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

বঙ্গবন্ধু নেতৃত্ব না দিলে বাংলাদেশ স্বাধীন হতো না

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট মহানগরীর পুরানলেনস্থ ৫৩ নং সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।ফোরামের সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, পাকিস্তানের বন্দীশালা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যাবর্তন করেন। ফলে দেশের স্বাধীনতা বাস্তব পূর্ণাঙ্গ রূপ পায়। বঙ্গবন্ধু, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একসূত্রে গাথা। দেশের সব আপমোর জনসাধারণ বঙ্গবন্ধুর রক্তের ঋণ কোন দিন শোধ করতে পারবে না।

যারা অকৃতজ্ঞ তারাই দেশের স্বাধীনতা বিরোধী চক্র। বঙ্গবন্ধুর সুদীর্ঘ আন্দোলন করে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে দিয়েছেন। তিনি নেতৃত্ব না দিলে বাংলাদেশ আজও স্বাধীন হতো না। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে আধুনিক উন্নয়নের ছোঁয়া লেগেছে। নেতৃবৃন্দ বলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শপথ হোক প্রকৃত দেশপ্রেমিক হয়ে মানবিক, স্মার্ট এবং আধুনিক উন্নয়ন উপহার দেয়া।ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামীলীগের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন ফোরামের অন্যতম উপদেষ্টা এডভোকেট মামুনুর রশীদ, ফোরামের সহ সভাপতি এম এজাজুল হক ইজাজ, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহরুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কলামিস্ট তাজ উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মঞ্জুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, নবাগত সদস্য মোঃ নুরুল আমীন খান, মাওলানা ইশা তালুকদার ও ফটো সাংবাদিক নাজমুল ইসলাম প্রমুখ।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit