বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

মেলবোর্নে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনে আলোচনা শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : রাজনৈতিক কারণে প্রায় এক দশক ধরে ভারত আর পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে আছে। শুধু আইসিসি এবং এসিসির টুর্নামেন্টগুলতোই দুই দলের দেখা হয়। অথচ এই দুই দলের ম্যাচ হলো দর্শকদের কাছে সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমজিসি) অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচটি দেখেছে ৯০ হাজারের বেশি দর্শক। আবারও এই বিখ্যাত মাঠে দুই দলের লড়াই দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

সম্প্রতি মেলবোর্ন ক্রিকেট ক্লাব এবং ভিক্টোরিয়া সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এমজিসিতে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা যায় কিনা- সে বিষয়ে শুরু হয়েছে আলোচনা। আজ বৃহস্পতিবার এসইএন রেডিওতে দেওয়া এক সাক্ষাতকারে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী স্টুয়ার্ট ফক্স বলেছেন, বর্তমানে ক্রিকেটের ব্যস্ত সূচি থাকলেও তারা এই সিরিজ আয়োজনে আগ্রহী।

তিনি বলেছেন, ‘এমসিজিকে এই রূপে আমি কখনোই দেখিনি, ওই ভারত-পাকিস্তান ম্যাচের আবহ ছিল ভিন্ন কিছু। যে পরিবেশ ছিল, কখনোই এমন কিছু দেখিনি আমি। প্রতিটি বলের পর যে গর্জন, তা ছিল অবিশ্বাস্য। পরিবার, শিশুরা সবাই মিলে উপভোগ করেছে। এমসিজিতে টানা তিনটি টেস্ট (ভারত-পাকিস্তানের) আয়োজন করতে পারা হবে দারুণ। প্রতিবারই মাঠ হয়তো পরিপূর্ণ থাকবে। আমরা জিজ্ঞেস করেছি, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা করেছি। ভিক্টোরিয়া সরকারও আলোচনা করেছে বলে আমি জানি। ‘

তবে এই আয়োজনে অন্যতম বড় বাধা হতে পারে ক্রিকেটের ব্যস্তি সূচি। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে দর কষাকষির দায়িত্ব নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফক্স আরও বলেন, ‘যদিও বিষয়টি খুব জটিল হবে, বিশেষ করে ব্যস্ত সূচির কারণে। এটিই সম্ভবত বড় চ্যালেঞ্জ। আশা করি, ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাপারটিকে আইসিসিতে নিয়ে যাবে এবং চেষ্টা চালিয়ে যাবে। ক্রিকেট বিশ্ব জুড়ে টেস্ট ম্যাচে অনেক স্টেডিয়ামেই গ্যালারি ফাঁকা থাকে। এখানে গ্যালারি পূর্ণ থাকবে এবং দারুণ আবহে খেলা উপভোগ করা যাবে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit