শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। কাতার থেকে পালিয়ে এসে প্রবাসীর বাবাকে হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আফগান সিরিজ ঘিরে বিক্ষোভের শঙ্কা, নিরাপত্তা জোরদার আয়ারল্যান্ডে নেত্রকোনার নারী শিক্ষায় অগ্রবর্তী শিক্ষা প্রতিষ্ঠান , কংস পাড়ার মেয়ে কংস পাড়ের মনসুর আহমাদ মহিলা কলেজ জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী চবির অধ্যাপক আতিয়ার এবং ঢাবির অধ্যাপক যুবায়েরের নেতৃত্বে ইউটিএলের ২৫ সদস্যের কমিটি গঠন বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর

শরীয়তপুরে মহান বিজয় দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৬৩ Time View

শরীয়তপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছে বাংলাদেশ। আজ ১৬ ডিসেম্বর ২০২২ পালন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ এবং যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় মহিষার গণকবর, আটিপাড়া ও মধ্যপাড়ায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান ও পুলিশ সুপার মো. সাইফুল হক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং কুজকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী উদ্বোধন করেন।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেল ৩টায় জেলা প্রশাসন বনাম জেলা পরিষদ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এছাড়াও জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শরীয়তপুর পৌরসভাসহ সকল সরকারী-বেসরকারী দপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর ম্যুরাল ও কেন্দ্রী শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পণ করেছেন।

কিউএনবি/অনিমা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit