রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

তিন ফসলী ধানের জাত উদ্ভাবনের সুপারিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : ধানের বাম্পার ফলন হওয়ার পরও চালের মূল্য বৃদ্ধির কারণ উদঘাটনের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কৃষির উপর গবেষণা বৃদ্ধি করে স্বল্পমেয়াদী জাতের ধান উদ্ভাবনের মাধ্যমে বছরে তিনটি ফসল উৎপাদন বা তিন ফসলী জাতের ধান উদ্ভাবনের সুপারিশ করা হয়। 

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মতিয়া চৌধুরী। কৃষিমন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মামুনুর রশীদ কিরন, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা এবং বসত বাড়িতে শাকসবজি চাষ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। এছাড়া বোরো ধানের উৎপাদনের পাশাপাশি পাম, সূর্যমুখী, সরিষা ও সয়াবিনের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধকরার সুপারিশ করে কমিটি। 

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit