রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৯

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২২০ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত স্থানীয় যুবলীগের নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফরিদ শেখসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে ঘাতকদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত এক রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়।

শনিবার গভীর রাতে বাগেরহাট পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিডাঙ্গা গ্রামে ফরিদ শেখের ফুফুর বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক রবিবার দুপুরে জেলা পুলিশ অফিসে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

এদিকে, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা বিএনপি চারদিনের কর্মসূচি ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে কর্মসূচি চলাকালে রবিবার সকালে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শহরের পুরাতন বাজার মোড়ে বিক্ষোভ মিছিল-সমাবেশ শুরু করে। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়।
 
পুলিশের অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন-কিলিং মিশনে অংশ নেওয়া প্রধান ঘাতক ফরিদ শেখ (২৮), মনির (২৬), রাতুল (২৭), সিরাজুল (২৭), আল আমিন (৩০), সুমন (২৬), সোহাগ (২৫), মুকুল শেখ (৫৩) ও কবির (৫০)। এদের মধ্যে সোহাগ ছাড়া সবার বাড়ি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায়। সোহাগের বাড়ি বাগেরহাট শহরতলীর কাড়াপাড়া এলাকায়। গ্রেফতার ৯ জনের মধ্যে কবির ছাড়া সবাই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ সুপার বলেন, শুক্রবার রাতে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া নিহত হয়। এ ঘটনার পর ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম জেলা ও জেলার বাইরে অভিযান শুরু করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় শনিরার রাতে নিহতের স্ত্রী কানিজ ফাতেমা রাখি বাদী হয়ে প্রধান ঘাতক ফরিদ শেখসহ ১৭ জনের নামে হত্যা মামলা দায়ে করেন।

বাগেরহাট পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান চালিয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রধান ঘাতক ফরিদ শেখসহ ৯ জনকে গ্রেফতার করে। এসময়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত এক রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বেচাকেনা নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit