মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেসক্ : টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারত আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাই সুপার টুয়েলভে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি নিয়ম রক্ষার বলা চলে। এই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। ওপেনার লোকেশ রাহুল ও মিডল অর্ডার ব্যাটার সূর্যকুমার যাদবের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করেছে রোহিত শর্মার দল। ফলে জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ১৮৭ রান।

রবিবার (৬ নভেম্বর) মেলবোর্ন আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার টুয়েলভের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিংয়ে লোকেশ রাহুল ও রোহিত শর্মা শুরুটা ভালোই করেছিল। তবে দলীয় ২৭ রানে মুজারাবানির বলে ফেরেন রোহিত। এরপর বিরাট কোহলির সাথে ৬০ রানের জুটি গড়েন রাহুল।

১২তম ওভারে কোহলি ব্যক্তিগত ২৬ রান করে উইলিয়ামসের বলে আউট হন। পরের ওভারে ফিফটি করে বিদায় নেন রাহুলও। সাজঘরে ফেরার আগে ৩৫ বলে সমান তিনটি চার-ছক্কায় ৫১ রান করেন রাহুল। পরে দ্রুত রিশাভ পান্ত, হার্দিক পান্ডিয়া বিদায় নিলেও সুর্যকুমার যাদব তার ব্যাটিং তাণ্ডব চালান। এই ব্যাটারের কাছে জিম্বাবুয়ের বোলাররা অসহায় আত্মসমর্পণ করেন।

ফলে মাত্র ২৫ বলের ইনিংসে ৬১ রান করেন বর্তমানে এক নাম্বার এই ব্যাটার। ফলে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করেছে রোহিত শর্মার দল। বোলিংয়ে জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস ২ উইকেট পান। এছাড়া সিকান্দার রাজা, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি একটি করে উইকেট লাভ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit