মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

পাঁচ দফা দাবি আদায়ে নোয়াখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে টানা কর্ম বিরতি 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশের ন্যায়  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করে আসছেন।গত রবিবার থেকে জেলার নয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এবং জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অর্ধদিবস (সকাল  ৮থেকে দুপুর ১২টা পর্যন্ত) এই কর্মবিরতি পালন করছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে  সদর উপজেলা ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে গিয়ে এই কর্মবিরতির দৃশ্য দেখা যায়। 

নোয়াখালী জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা (ডিআরআরও) জাহিদ হাসান খান বলেন দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদ নিয়োগের মাধ্যমে পূরণ করার দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা সারাদেশ ব্যাপী রবিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছেন।

আগামী বৃহষ্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদানের মাধ্যমে তাদের কর্ম বিরতির প্রথম পর্ব শেষ হবে। তাদের দাবি আদায় না হলে তারা পুনরায় আন্দোলন শুরু করবেন। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন,কর্ম বিরতির বিষয়টি তিনি অবগত রয়েছেন। বৃহষ্পতিবার তারা স্মারক লিপি প্রদান করার কথা রয়েছে। তাদের দাবিগুলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে বিষয়টি বিবেচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। 

কিউএনবি/অনিমা/১৩.০৯.২০২২/সন্ধ্যা ৬.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit