মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

নোবিপ্রবিতে ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়নের কারণ ও নিরসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর ) সকালে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ।   
ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেমিনারের আহ্বায়ক ড. আব্দুল কাইয়ূম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বর্তমানে বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক সংকটে রয়েছে। কোভিড-১৯ মোকাবেলা করতে গিয়ে অর্থনৈতিক সংকট আরও ঘনিভূত হয়েছে। আমাদের নিজেদের আরও সংযত হতে হবে, একই সঙ্গে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তবেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এ ধরণের সেমিনারের মাধ্যমে মুদ্রাস্ফীতি ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit