শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

শামীমা আক্তার এর কবিতাঃ দেয়াল

শামীমা আক্তার। ইডেন কলেজের দর্শন বিভাগের এসোসিয়েট প্রফেসর।
  • Update Time : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২১১ Time View

দেয়াল

———–

তোমার- আমার মাঝে প্রাচীরটা
শুরু থেকেই ছিল।

বদলাতে চেয়েছি শতরূপে শতবার,
তুমি হয়তোবা চাওনি বা অনুভব করনি।

অনুভূতির গভীরতাও ছিল না,
বাতাসে ক্রমাগত ধুলো পড়ে
ঝড়ো হাওয়ায় খড়কুটো জমে
প্রাচীরটা আরও শক্তই হয়েছে।

আমার মন হৃদয়ের এ পাশটাও
তাই নিজের প্রণয়ের আবীরে
পাহাড়সম দেয়াল তুলেছে।

হু.. এখন তুমি পরিবর্তন চাইছো!
পরিবর্তনের মানে তুমি বোঝ?
ভোঁতা অনুভূতি দিয়ে কিছু চাইলে কেবল
হৃদয় প্রাচীর ছিঁড়ে খানখান হবে আমার।

হৃদয়ের ক্ষরণে রক্তাক্ত হবে চারপাশ,
যা শুধুই আমার,একান্তই আমার।

আমার একাকীত্ব, আমার নিঃসঙ্গতার
সাথী ছিল আমার হৃদয়।

আমার এই একান্ত একাকীত্ব
আমার নিঃসঙ্গ প্রাচীরের স্থান
তুমি হারিয়েছ অনেক আগেই।

আমি এখন শান বাঁধানো হৃদয় প্রাচীরের
এ পাশে বেশ আছি।

 

 

কবি পরিচিতিঃ শামীমা আক্তার। ইডেন কলেজের দর্শন বিভাগের এসোসিয়েট প্রফেসর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স /মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। চমৎকার লেখালেখির পাশাপাশি দারুন আবৃত্তি চর্চাও করেন। বিভিন্ন পত্র পত্রিকায়, ম্যাগাজিনে লেখা প্রকাশিত হয়েছে । বর্তমানে ভার্চুয়াল গ্রুপ গুলোতে অবসরে লিখতে পছন্দ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit