বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

শেষ ৬ বছরে এত বাজে আর খেলেনি ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে অবিসংবাদিত ফেভারিট ছিল ভারত। তবে সেই সিরিজের শুরুতেই বিরাট কোহলিরা পড়ে গেছেন বিপাকে। টপ অর্ডার ফিরে গেছে অল্পেতেই। টপ অর্ডারের এমন বাজে পারফর্ম্যান্স শেষ ৬ বছরে আর দেখেনি ভারত।

তবে ম্যাচে দেখা গেল ভিন্ন দৃশ্য। রোহিত শর্মা, অধিনায়ক শুবমান গিল ও বিরাট কোহলি মিলে ভারতের ইনিংসে যোগ করতে পেরেছেন মাত্র ১৮ রান। শুরুতে ফিরেছেন রোহিত। জশ হেইজেলউডের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি।

এরপর বিরাট কোহলি ফেরেন রানের খাতা খোলার আগেই। মিচেল স্টার্কের শিকার হয়ে ফেরেন তিনি। এরপর শুবমান গিলও তাদের পথ ধরেছেন একটু পরই। নাথান এলিসের বলে উইকেটের পেছনে জশ ফিলিপকে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক।

তিনজন মিলে আজ রান করেছেন মোটে ১৮টি। দলটির টপ অর্ডার শেষ ৬ বছরে এত কম রান করেনি। শেষবার এত কম রান দলটির টপ অর্ডার করেছিল ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে। সেদিন নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম তিন ব্যাটার করেছিলেন মাত্র ৩ রান। ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের সেই দুঃস্মৃতি ৬ বছর পর আজ ফিরে এল পার্থে।

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit