বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ’-এর ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

এতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন সভাপতি এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনটির সাবজেক্ট কমিটির প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী জাতীয়তাবাদ সমর্থক শিক্ষকদের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত ১০ সদস্যের সাবজেক্ট কমিটি সোমবার সন্ধ্যায় বৈঠক করে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সংগঠন পরিচালনার জন্য একটি নীতিমালা প্রণয়ন করা হয়। সেই নীতিমালার আলোকে আগামী এক বছরের জন্য ২৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন : সহসভাপতি-১ সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান, সহসভাপতি-২ গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক মো. মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ শাওন, প্রচার সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরাদ, তথ্য ও গবেষণা সম্পাদক এফইটি বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল করিম এবং সমাজকল্যাণ সম্পাদক জিইই বিভাগের শিক্ষক মো. তারিকুল ইসলাম।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ১৬ জন শিক্ষক। তারা হলেন : পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. আহমেদ কবির চৌধুরী ও অধ্যাপক ড. এস. এম. খুরশিদ আলম, সিইপি বিভাগের অধ্যাপক ড. সালমা আখতার, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমান ও অধ্যাপক মোহাম্মদ মনসুর-উল-হায়দার, গণিত বিভাগের অধ্যাপক ড. পাবেল শাহরিয়ার, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, এফইটি বিভাগের অধ্যাপক ড. মো. ইফতেখার আহমেদ ও অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম ও অধ্যাপক ড. সাবিহা আফরিন, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরফ সিদ্দিকী, সিইই বিভাগের অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন, জিইবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক সোবহানা তানজিমা আতিক।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৬,/সকাল ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit