রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ভারতকে পরপর দুই ম্যাচে হারাল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতকে পরপর দুই ম্যাচেই পরাস্ত করল নিউজিল্যান্ড ক্রিকেট দল। অবশ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুতে দাপট দেখায় সফরকারী ভারত। প্রথম তিন ম্যাচে জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া। শেষ দুই ম্যাচে রাজত্ব করে স্বাগতিক নিউজিল্যান্ড। 

দলের হয়ে মাত্র ৩২ বলে ৫টি চার আর সমান ছক্কায় সর্বোচ্চ ৬১ রান করেন ইশান কিশান। ২৩ বলে তিন চার আর চার ছক্কায় ৫০ রান করেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার। নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে নেন ৪ উইকেট।

টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারালেও টিম শিপার্ট এবং গ্লেন ফিলিপসের ব্যাটিং তাণ্ডবে ১২ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৫০ বলে ১১টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৯৩ রান করেন ওপেনার টিম সিফার্ট। ৩৮ বলে ৮টি চার আর তিন ছক্কায় ৬৮ রান করেন গ্লেন ফিলিপস।

এই ম্যাচে রেকর্ড গড়েনে মিচেল সেন্টনার। তিনি ইস সৌদিকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে রেকর্ড ১৪৩ ম্যাচ খেলেন। এতদিন ১৪২টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে শীর্ষে ছিলেন তারকা পেসার ইস সৌদি। 

পাঁচ ম্যাচের সিরিজে তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরিতে ৩৪১ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন গ্লেন ফিলিপস। দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ফিলিপসের এই রান সর্বোচ্চ। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩১ রান করেন ইংল্যান্ডের ফিল সল্ট। এক সিরিজে তিনশর বেশি রান আছে আর কেবল মোহাম্মাদ রিজওয়ানের, ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩১৬।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit