রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পুলিশকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্ অক্টোবরে দেশে রপ্তানি বেড়েছে ৪.৩৯ শতাংশ গার্মেন্টস শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমির গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার ‘ইসলাম পরিপন্থি’ হওয়ায় আফগানিস্তানে চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ কুমিল্লার সেই অলোচিত ঘটনায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিলে জনতার ঢল। শ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগের নাশকতা, গ্রেপ্তার ১১ মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান পরিচালক সঞ্জয় লীলা বানসালি এবার পুরোনো এক প্রেমের স্মৃতি উসকে দিলেন। নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত পরিচালকের, তা অবশ্য জানা না গেলেও করবা চৌথের দিন সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একগুচ্ছ পুরোনো ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন নির্মাতা।

সেই বিতর্কে জড়াল বানসর প্রযোজনা সংস্থা। পরিচালকের ছবির সঙ্গে জুড়ে দেওয়া ক্যাপশন নিয়েও শুরু হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন। এ নিয়ে নেটিজেনদের অনেকেরই প্রশ্ন— তবে কি সালমানকে খোঁচা দিতেই এমন পোস্ট করলেন পরিচালক?

সেই গান আজও দর্শককে অতীতে ফিরিয়ে নিয়ে যায় নিমেষে। গানের দৃশ্যায়নে ছিল করবা চৌথের মুহূর্ত। করবা চৌথের দিন সেই ছবিরই একাধিক দৃশ্য তুলে ধরেছে পরিচালকের প্রযোজনা সংস্থা বানসর। এরপরেই শুরু হয় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা। সাবেক প্রেমিক-প্রেমিকাকে একফ্রেমে এনে এমন উৎসবের শুভেচ্ছা জানানো কেন? নেটিজেনদের একাংশের এমন প্রশ্ন— বানসালি কি এখানে সালমানকে বিদ্রুপ করছেন? 

আরেক নেটিজেন লিখেছেন—বানসালি তো একেবারে বাজিমাত করেছেন, যা কেউ এতদিন পারেনি, তা তিনি করে দেখিয়েছেন। আবার কেউ সালমানের পরিচিত মজার ভঙ্গিতে লিখেছেন— ‘বানসালি, ইট’স ডান ব্রো!’ আরেকজন লিখেছেন— ‘এই ছবি দেখে ভাইজান খুশি হবেন না কি রেগে যাবেন— বুঝে আসে না।’

তবে সালমান ও ঐশ্বরিয়ার ভক্ত-অনুরাগীরা দেখে অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ‘পুরোনো কাসুন্দি ঘাঁটার কি খুব দরকার ছিল? এতে দুই তারকাকেই অসম্মান করা হচ্ছে। ওরা নিশ্চিত অস্বস্তিতে পড়বেন।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘এটা কী ধরনের মশকরা? এর মধ্যে কোনো মেধা নেই।’ তবে অনেকে আবার সালমান ও ঐশ্বরিয়াকে দেখে নস্টালজিক হয়ে পড়েছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘হম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং চলাকালে সালমান খান ও ঐশ্বরিয়ার প্রেমের যাত্রা শুরু হয়েছিল বলে জানা গেছে। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের। সেই বিচ্ছেদ ঘিরে সে সময়ে বিস্তর জলঘোলা হয়েছিল। এরপর অবশ্য দুজনের জীবন দুদিকে গেছে। সালমান চিরকুমার হয়ে আছেন। অন্যদিকে ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit