রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো শরিফুল রাজকে

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক  : সিনেমার কাজ নিয়ে ব্যস্ততার কমতি নেই শরিফুল রাজের। তবে কাজের ব্যস্ততার মধ্যেই এবার তার বিরুদ্ধে উঠেছে চুক্তি লঙ্ঘনের অভিযোগ। ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার আর্থিক ক্ষতির অভিযোগ এনে অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। 

আইনি নোটিশ পাওয়ার পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজকে জবাব দিতে বলা হয়েছে।

২৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষে রাজকে এ নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার সজিব মাহমুদ আলম।

নোটিশে বলা হয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি এবং এক্সক্লুসিভিটি-সংক্রান্ত শর্ত লঙ্ঘন করেছেন শরিফুল রাজ। এর ফলে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছেন প্রযোজক।

প্রতিষ্ঠানটির অভিযোগ, আগামী বছরের ঈদুল আজহার জন্য তাদের ‘ঠিকানা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন রাজ। চুক্তি অনুযায়ী অগ্রিম অর্থও নিয়েছেন অভিনেতা। শর্ত ছিল, ওই সময়ে রাজের অন্য কোনো সিনেমা আসবে না। কিন্তু পরে ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় যুক্ত হয়েছেন রাজ, সেটিও আসবে ঈদুল আজহায়।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, শাহরিন আক্তার সুমি প্রযোজিত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। এরপর তার প্রযোজনায় মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিদায়’ নামের আরেকটি সিনেমা। এ ছাড়া শাকিব খানকে নিয়ে ‘নিঃস্ব’ নামের আরও একটি সিনেমা প্রযোজনার পরিকল্পনা রয়েছে তাঁর।

কিউএনবি/অনিমা/০১ নভেম্বর ২০২৬,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit