শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

বিনোদন ডেস্ক : সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির মামলার জট যেন কিছুতেই কাটছে না বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। দীর্ঘদিন ধরে চলা এই আলোচিত মামলায় এবার নতুন করে আদালতের ডাক পেলেন অভিনেত্রী। 

আগামী ২ নভেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। মামলার তৃতীয় অভিযোগপত্রে সাক্ষী হিসেবে নাম থাকায় আদালতে উপস্থিত হতে হবে নোরাকে। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে বলিউডে তোলপাড় কম হয়নি।

এই মামলায় অভিযুক্তের কাছ থেকে দামি উপহার নেওয়ার অভিযোগে আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন নোরা। তবে এবার তাকে সরকারি সাক্ষী হিসেবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সুকেশের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে কয়েক কোটি রুপি দিয়েছিলেন তিনি। শুধু তা-ই নয়, দামি প্রসাধনসামগ্রী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ ও বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন উপহার দেওয়ার কথাও দাবি করেছেন এই অভিযুক্ত। এমনকি নোরার সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কথোপকথনের কিছু অংশও একসময় প্রকাশ্যে এনেছিলেন সুকেশ।
নোরা ও সুকেশকে ঘিরে বিতর্কের সূত্রপাত অবশ্য বেশ আগে। সুকেশের দাবি ছিল, জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙতে নোরা নানাভাবে উসকানি দিতেন। জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত হয়ে নোরা নিয়মিত ফোন করতেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনের জন্য বিপুল অর্থ দাবি করার অভিযোগও তুলেছিলেন। তবে এসবই সুকেশের করা অভিযোগ, যার সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি।

গত আগস্টে সুকেশের হাতে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় আসে বিষয়টি। ওই চিঠিতেও নোরাকে ঘিরে বিভিন্ন অভিযোগের উল্লেখ করেছিলেন তিনি। এদিকে একই মামলায় নাম জড়িয়ে দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় রয়েছেন আরেক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তাকেও একাধিকবার আদালতে হাজির হতে হয়েছে। পাশাপাশি তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছেন তিনি।

অন্যদিকে, সুকেশের সঙ্গে নাম জড়িয়ে পেশাগত জীবনে বড় ধরনের ক্ষতির মুখে পড়ার কথা আগেই জানিয়েছিলেন নোরা। গত আগস্টে এক বক্তব্যে অভিনেত্রী দাবি করেন, এই মামলার কারণে একাধিক বিজ্ঞাপন ও প্রতিষ্ঠানের কাজ হারিয়েছেন তিনি। পরপর কাজ হাতছাড়া হওয়ায় কঠিন সময় পার করতে হয়েছে তাকে। প্রায় দুই বছর ধরে এই পরিস্থিতির প্রভাব বয়ে বেড়াতে হয়েছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit