রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লার সেই অলোচিত ঘটনায় জামায়াতের আমির-নায়েবে আমিরের সদস্যপদ বাতিল জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি, চ্যান্সেলরের পদত্যাগ দাবি শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিলে জনতার ঢল। শ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগের নাশকতা, গ্রেপ্তার ১১ মেয়েদের শিক্ষা নিয়ে তালেবানকে সমর্থন, তিন দেশের তোপের মুখে জাকির নায়েক নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী এলডিসি উত্তরণ টেকসই করতে পক্ষদের নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার

ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্লাস্টার বোমার ওয়ারহেডের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সামরিক বাহিনীকে দূরপাল্লার ও অধিক বিধ্বংসী অস্ত্র ব্যবহারে সক্ষম করে তুলতে চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে এ পরীক্ষা চালানো হয়। রোববার (১ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

শনিবারের এই পরীক্ষার কয়েক দিন আগেই একাধিক অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালায় পারমাণবিক শক্তিধর দেশটি। এসব অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাটাক ড্রোন, নিখুঁত লক্ষ্যভেদে সক্ষম নতুন টর্পেডো এবং মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।

এদিকে, দুই কোরিয়ার মধ্যকার অত্যন্ত সুরক্ষিত সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা সদস্য আহত হওয়ার পর থেকেই অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতির মধ্যেই নতুন অস্ত্রের পরীক্ষা চালাল পিয়ংইয়ং।

তবে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করেছে উত্তর কোরিয়া। পাশাপাশি সীমান্তে নিরাপত্তা জোরদার এবং লাউডস্পিকারের মাধ্যমে পাল্টা প্রচার শুরু করার ঘোষণা দিয়েছে দেশটি।   

রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের উপযোগী ক্লাস্টার বোমার ওয়ারহেডের কার্যকারিতা ও বাস্তব সক্ষমতা যাচাই করতে শনিবারের পরীক্ষা চালানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, পরীক্ষায় অস্ত্রটির বিধ্বংসী ক্ষমতা প্রমাণিত হয়েছে। এটি সর্বোচ্চ ঘনত্বের বিস্ফোরক শক্তি ব্যবহার করে ১২ থেকে ১৩ হেক্টর আয়তনের একটি সম্পূর্ণ লক্ষ্যবস্তুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম।   

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসনের মহাপরিচালক জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই সামরিক ইউনিটগুলোকে অভিযানের উদ্দেশ্য ও লক্ষ্যবস্তুর ধরন বিবেচনায় এসব অস্ত্রের উপযুক্ত সংস্করণ নির্বাচন এবং ব্যবহারের সক্ষমতা দেওয়া হবে।

কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি মোবাইল লঞ্চার থেকে কমলা রঙের আগুনের শিখা ছড়িয়ে একটি ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ছুটে যাচ্ছে। অন্য একটি ছবিতে দ্বীপাঞ্চলের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে একসঙ্গে একাধিক ক্লাস্টার বোমার আঘাত হানার দৃশ্য দেখা যায়।

তবে শনিবারের এই সামরিক মহড়ায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না। এর আগে গত এপ্রিলে নিজের মেয়ে জু আয়েকে সঙ্গে নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে যুক্ত ক্লাস্টার বোমার একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সরাসরি পর্যবেক্ষণ করেছিলেন তিনি।

সূত্র: এএফপি

 

 

কিউএনবি/আয়শা/০১ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit