রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ইতালির দায়িত্বে ফিরছেন মানচিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : তিন বছর পর আবার ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরছেন রবার্তো মানচিনি। একই সঙ্গে ইতালির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রানিয়েরি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি জোভান্নি মালাগো এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ইতালিয়ান ফুটবলে গত ১৭ দিনের এক অস্থির অধ্যায়ের। ১২ জুলাই পাওলো মালদিনিকে ক্লাব ইতালিয়ার প্রথম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল, সঙ্গে বিশেষ উপদেষ্টা হিসেবে ছিলেন তার সাবেক মিলান সতীর্থ লিওনার্দো। মাত্র পাঁচ দিন আগেই মালদিনি ও লিওনার্দো এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান ফুটবলকে একাডেমি পর্যায় থেকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছিলেন, তখন কোচ হিসেবে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনাও চলছিল তাদের।

কিন্তু এক সপ্তাহ না পেরোতেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। গতকাল রাতে মালদিনি ও লিওনার্দো পদত্যাগ করেন, যখন তাদের তৃতীয় পছন্দের (গার্দিওলা ও আনচেলত্তির পর) কোচ আন্দ্রেয়া পিরলোর নিয়োগ আটকে যায় একটি নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির কারণে। এরপর আলোচনায় আসেন মানচিনি। তিন বছর আগে সৌদি আরবের কোচ হওয়ার আরও লাভজনক প্রস্তাব পেয়ে ইতালির দায়িত্ব ছেড়েছিলেন ২০২১ ইউরোজয়ী এই কোচ। সৌদি আরবে এক বছর কাজ করার পর তিনি কাতারের আল সাদের দায়িত্বে ছিলেন। মানচিনির অধীনে ৩৭ অপরাজিত থাকার নতুন এক রেকর্ড গড়েছিল ইতালি।

অন্যদিকে টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন সাবেক লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরি, যিনি গত মৌসুমে কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির সঙ্গে মতবিরোধের জেরে রোমা ছেড়েছিলেন। ৭৪ বছর বয়সি রানিয়েরি ২০২৪ সালে কোচিং থেকে অবসর নিয়েছিলেন, পরে গত নভেম্বরে তার প্রিয় ক্লাব রোমার অনুরোধে মৌসুম শেষ করতে ফিরে আসেন। মালাগো নিশ্চিত করেছেন, আগামীকাল সন্ধ্যা ৬টায় (স্থানীয় সময়) মানচিনি ও রানিয়েরিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit