শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ইংল্যান্ডে হোয়াইটওয়াশ পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

সফরের শুরুতে গা গরম করার ম্যাচে পাকিস্তান জয় পেলেও আনুষ্ঠানিক সিরিজে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাবর আজমরা। লিডসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান। দুই ইনিংসে ১৭১ ও ১৩৫ রানের বেশি কারতে পারেনি বাবর আজমরা।

লর্ডসে দ্বিতীয় টেস্টে সিরিজে ফেরার প্রত্যয়ে মাঠে নেমে ১১০ ও ১৯৪ রানে অলআউট হয়ে; পাকিস্তান হেরে যায় ১৯৪ রানের বড় ব্যবধানে। বার্মিংহামে সদ্য শেষ হওয়া এজবাস্টন টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যাওয়া পাকিস্তান; শেষ পর্যন্ত ১৩৩ রানে অলআউট হয়।

জবাবে ব্যাট করতে নেমে ৫টি ফিফটির সাহায্যে ৪৫৩ রান করে ইংল্যান্ড। ৩২০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চারটি ফিফটির সাহায্যে ৪৪৯ রান করে পাকিস্তান। শনিবার এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ১৩০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

 

 

কিউএনবি/আয়শা/১২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit