সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

বুধবার সকালে ভূমিকম্প নিয়ে হালনাগাদ তথ্যে তিনি এ কথা জানান। 

সেই সঙ্গে ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা জানান জাপানের প্রধানমন্ত্রী। পাশাপাশি উদ্ধারকারীদের তাদের নিরন্তর প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান।

সানায়ে তাকাইচি বলেন, এখনও বহু মানুষ উদ্ধারের অপেক্ষায় আছেন। এটি বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে এক লড়াই।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে আঘাত হানা এই ৭.১ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিউশু দ্বীপের ভূখণ্ডের অভ্যন্তরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। কেন্দ্রস্থলটি অগভীর হওয়ায় শক্তিশালী পরাঘাতের (আফটারশক) বিষয়ে সতর্ক করেছে সেখানকার আবহাওয়া সংস্থা। ইতোমধ্যে ১ থেকে ৬ তীব্রতার অন্তত ৬১টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত জাপান। দেশটিতে বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প আঘাত হানে। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে দেড় লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকালের ভূমিকম্পের প্রভাবে জাপানের হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমামোটোয় একটি ফুটব্রিজ ধসে পড়লেও সমান্তরাল সেতুটি দিয়ে যানবাহন চলাচল চালু রয়েছে।

উৎপত্তিস্থল থেকে শত শত মাইল দূরে অবস্থিত টোকিওর হানেদা বিমানবন্দরেও এর প্রভাব পড়েছে। অন্তত ৪০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পর জারি করা সংক্ষিপ্ত সুনামি সতর্কতা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়। অন্যদিকে, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়, উৎপত্তিস্থল থেকে ১০০ কিলোমিটার দূরের সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সুরক্ষিত রয়েছে এবং এর কার্যক্রম স্বাভাবিক আছে।

তথ্যসূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/২৯জুলাই ২০২৬,/সকাল ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit