মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন

কমনওয়েলথ গেমসে শেষ আটেই থামলেন রাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : আর মাত্র একটি জয় পেলেই নিশ্চিত হতো পদক। কিন্তু কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলেন না বাংলাদেশের বক্সার রাকিব হোসেন। অস্ট্রেলিয়ার জাই ডিকসনের কাছে হেরে গ্লাসগো কমনওয়েলথ গেমস থেকে বিদায় নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে এবারের আসরে বাংলাদেশের পদক জয়ের শেষ আশাটিও শেষ হয়ে গেল।

মঙ্গলবার পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে এসইসি হল-৫–এ অনুষ্ঠিত বাউটে শুরু থেকেই আধিপত্য দেখান অস্ট্রেলিয়ার জাই ডিকসন।

প্রথম রাউন্ডে পাঁচ বিচারকই ১০-৯ পয়েন্টে ডিকসনকে এগিয়ে রাখেন। দ্বিতীয় রাউন্ডেও আগ্রাসী বক্সিং চালিয়ে যান তিনি। একের পর এক শক্তিশালী পাঞ্চে চাপে পড়ে যান বাংলাদেশের রাকিব। এ সময় তাকে দুইবার কাউন্টের মুখেও পড়তে হয়।

শেষ পর্যন্ত খেলোয়াড়ের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্বিতীয় রাউন্ডের ২ মিনিট ১৪ সেকেন্ডে ম্যাচ থামিয়ে ‘রেফারি স্টপস কনটেস্ট (RSC)’ নিয়মে জাই ডিকসনকে বিজয়ী ঘোষণা করেন রেফারি।

বক্সিংয়ের নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে উঠতে পারলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হতো। তাই রাকিবকে ঘিরেই ছিল বাংলাদেশের একমাত্র পদক প্রত্যাশা। তবে শক্তিশালী প্রতিপক্ষের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নিতে হলো তাকে।

এর আগে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান ও শিরিন আক্তার, সাঁতারে সামিউল ইসলাম রাফি এবং নারী বক্সিংয়ে জিনাত ফেরদৌসও প্রাথমিক পর্বেই ছিটকে গিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৬,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit