সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

ভারত সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারত সরকারের অনুমোদন না মিললে ভেস্তে যেতে পারে আসন্ন এই সফর। তবে ভারতীয় দলকে বাংলাদেশে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। প্রয়োজনে পূর্ণাঙ্গ সিরিজের বদলে এক ফরম্যাটের সিরিজ আয়োজনের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজনে এক ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজন করতে রাজি আছে। তবে তাদের প্রথম পছন্দ তিনটি টি-টোয়েন্টি একটি ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য একটি ভেন্যুতে আয়োজন করা। সে ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামই এগিয়ে রয়েছে। পাশাপাশি যেকোনো একটি ফরম্যাটে সিরিজ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি লন্ডনে আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।’

সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বিকল্প হিসেবে এক ফরম্যাটের তিন ম্যাচের সিরিজ আয়োজন নিয়েও কথা হয়েছে। গত বছরের মাঝামাঝি সময়ে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে সফরটি স্থগিত করে ভারত। পরে সেটি ১৩ মাস পিছিয়ে চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে নির্ধারণ করা হলেও এখনো পর্যন্ত চূড়ান্ত অনুমোদন মেলেনি। 

আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সেই সিরিজ স্থগিত বা বাতিল হতে পারে। কারণ আগস্টের শেষ দিকে বাংলাদেশে এসে সাদা বলের সিরিজ শেষ করেই এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বে ভারতীয় দল।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit