সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

বিশ্বকাপে ৫৫ লাখের বেশি বিয়ার বিক্রি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠের লড়াইয়ে ছিল রেকর্ড আর রোমাঞ্চ, মাঠের বাইরেও ২০২৬ বিশ্বকাপ ছিল বিশাল এক মহাযজ্ঞ। কোটি কোটি দর্শকের উপস্থিতি সামাল দিতে বিপুল জনবল, নিরাপত্তাব্যবস্থা ও খাদ্য–পানীয় সরবরাহের অনন্য নজির গড়তে হয়েছে ফিফাকে। টুর্নামেন্ট শেষে প্রকাশিত পরিসংখ্যানে উঠে এসেছে সেই মহাযজ্ঞের নানা চিত্র।

২০২৬ বিশ্বকাপে ৩৯ দিনে স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসা দর্শক ৫৫ লাখ ক্যানের বেশি বিয়ার পান করেছেন। গত সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ফিফা জানিয়েছে, টুর্নামেন্টজুড়ে প্রায় ৬ লাখ ৭৫ হাজার হট ডগ, ৪৬ লাখ ক্যানের বেশি কোমল পানীয় ও বোতলজাত পানি বিক্রি হয়েছে।

এ পরিসংখ্যানই বলে দেয়, ৬৮ লাখের বেশি দর্শককে সেবা দিতে কত বড় আয়োজন সম্পন্ন করতে হয়েছে আয়োজকদের। তিন দেশে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ছিল ১৬টি আয়োজক শহর, ৪৮টি দলের অনুশীলনকেন্দ্র। পুরো টুর্নামেন্ট পরিচালনায় কাজ করেছেন প্রায় তিন লাখ স্বীকৃত কর্মকর্তা ও কর্মী। 

১০৪টি ম্যাচ আয়োজনের পেছনে কাজ করেছেন ৪৩ হাজারের বেশি স্বেচ্ছাসেবক এবং ৭৩ হাজার ৭০০ জন স্বীকৃত নিরাপত্তাকর্মী। শুধু স্টেডিয়ামেই নয়, স্টেডিয়ামের বাইরেও বিশ্বকাপকে ঘিরে কর্মব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। উত্তর আমেরিকাজুড়ে আয়োজিত ফ্যান ফেস্টগুলোতে ৯০ লাখের বেশি দর্শনার্থী অংশ নেন।

১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ জেতে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন ফেরান তোরেস। তার সেই গোলেই ইউরোপের দলটি ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit