শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নেপালের লিগে খেলবেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া সাকিব আল হাসান বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে সময় পার করছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা সাকিব এবার নাম লিখিয়েছেন নেপাল প্রিমিয়ার লিগে। 

নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘বিশ্ব ক্রিকেটের মঞ্চ থেকে এখন পোখারার চূড়ায়। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডার নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে। পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারে স্বাগত সাকিব আল হাসান।’

২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হচ্ছে না সাকিবের। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মতো ঘরোয়া টুর্নামেন্টেও খেলা হয়নি তাঁর। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবশেষ তিনি খেলেছেন ২০২১ সালে। বিপিএল-আইপিএলে না খেলতে পারা সাকিব পিএসএল এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।

এবারের এলপিএলে তিনি জাফনা কিংসের হয়ে ৪ ম্যাচে ৬.৩৩ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আর ২০২৪ সালে প্রথমবার আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল জনকপুর বোল্টস। সেবার রানার্সআপ হয়েছিল সুদূরপশ্চিম রয়্যালস। এই ফ্র্যাঞ্চাইজি ২০২৫ সালে ফাইনালে উঠেও শিরোপা জয়ের স্বাদ পায়নি। তাদের এবার কাঁদিয়ে শিরোপা জেতে লুম্বিনি লায়নস।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit