রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

থাক না যে যার মতো

নাহিদা শ্রাবনী। একজন ডিজিটাল ক্রিয়েটর।
  • Update Time : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৬৪ Time View

থাক না যে যার মতো
————————–

প্রজাপতি আর আমার পিছু ছুটে না, জোনাকি আর আলো দেয় না ,
চাঁদ এখন মায়ার চাঁদরে আগলে রাখে না।

আকাশের নীল রংটাও আমাকে উদারতা শেখায় না,
পাহাড় ?সে তো বরাবরই স্বার্থপরতার উপত্যকায় আমাকে আর নিমন্ত্রন করেনা।

সাগরের উত্তাল ঢেউ আমার কন্ঠকে মিলিয়ে দেয়,যাতে করে আমার দুঃখগুলো বিলীন করতে না পারি ।

কোকিল, আমার জানালায় আর কড়া নাড়ে না। অদূর থেকেই বাহানা করে৷

দক্ষিনা বাতাস আমার চুল উড়ায় না,যে বাতাস আমাকে নিয়ম করে কবিতা শুনাতো সে আজ বড্ড নিষ্ঠুর।

ডাকবাক্সটি খালি পরে আছে বহুকাল।কলম, কালি যেন ফুরিয়ে গেছে সেকাল ।

কাঠগোলাপ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, সে নাকি আমায় পরোয়া করে না।

বকুল ফুল ক্যান জানি সুবাসিত করার ইচ্ছাটাই প্রকাশ করে না। সবুজ ঘাস এখন আর শিশির আগলে রাখে না কারন সে জানে শিশির ভেজা ঘাসে হাটতে আমার ভালো লাগে।

সবার সাথেই বন্ধুত্বের ফাটল। ফাটল হওয়াটাই স্বাভাবিক,সারাজীবন পেয়েই আসলাম কিছু তো দিলাম না। “থাক না যে যার মতো”।
আত্মবিশ্বাস সেখানেই ,” নিঃস্বার্থ ভাবে সবাই আমাকে ডেকে নিবে”।

 

লেখিকাঃ নাহিদা শ্রাবনী। একজন ডিজিটাল ক্রিয়েটর। কলাপাড়া, পটুয়াখালী’র মানুষ। ফেসবুক টাইমলাইনে মাঝে মাঝে লিখেন জীবনের খন্ডচিত্র। আজকের লেখাটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

কিউএনবি /অনিমা/২২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৩.১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit