রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

হুদাপ্যাচাল

আফসানা কিশোয়ার লোচন, কানাডা প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ।
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৯২ Time View

হুদাপ্যাচাল
————–

তখন আমি খালি খাম,যার ভেতরে কোন চিঠি নেই। এমন কী কোন চিঠি আসবে তেমন সম্ভাবনাও নেই। নৈর্ব্যক্তিক শূন্য দৃষ্টিতে চারপাশ দেখা ও অভ্যাসবশত ক্রিয়া করাতেই বেঁচে থাকার পাঠ সীমাবদ্ধ। মানুষকে অকারণ প্রশংসা করা,কোন ভুল সরাসরি প্রকাশ না করাই সম্পর্কের তেলেসমাতি কারবার চালানোর কারিগর হিসেবে ততোদিনে আমি চিহ্নিত করে ফেলেছি জন্মদাগ চেনার সহজ ছন্দে।

পাখির ডানা ঝাপটানি দেখি,ভাবি একটা পাখির আয়ু কত বছর?মানুষ কিসের আশে কিসের জোশে এত এত লড়াইয়ের পরিকল্পনায় ডুবে থাকে আদ্যোপান্ত!

মানুষ কি জানে সে কোথাও পৌঁছায় না?মানুষ কি জানে তাকে নিয়ে একটা ফড়িং এরও ভাবনা নেই?থাকা,না থাকার যে আলোকরশ্মির বিভাজন তা মানুষ কেন অনুভব করে না!

মানুষ যখন ভয়,আনন্দ,ব্যথা,ভালোবাসা,মায়া,ক্রোধ,কাম,ঈর্ষা,সমর্পণ ইত্যাদি অতিক্রম করে ফেলে তখন ই কি মানুষ অনন্তের দিকে হাঁটতে পারে নির্বিকার?এ জীবন মানুষের না হলে কেমন হতো চক্র!

আকর্ষণহীন,চমকহীন,তড়িতানুভূতিহীন যে শ্বাস প্রশ্বাসের কষ্ট যাপন সে করে তারপর পানকৌড়ির দক্ষতায় জলে ডুব দেয়,সেখানে বুঁদবুঁদ ওঠা হাওয়া জানে কী ভীষণ ভার যাপিত আয়ুর প্রতিক্ষণ!

পোস্ট প্রসংগেঃ আজকে কুইকনিউজবিডি.কম এর ”ফেসবুক কর্নার” এ কানাডা প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক মেধাবী ছাত্রী আফসানা কিশোয়ার লোচন এর ফেসবুক টাইমলাইন থেকে পোস্টটি সংগ্রহ করা হয়েছে। আফসানা কিশোয়ার লোচন নিয়মিতভাবে তাঁর চমৎকার লেখনীর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে থাকেন।

কিউএনবি/বিপুল/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/১.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit