বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম

কক্সবাজারের চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

এম রায়হান চৌধরী চকরিয়া প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৫৭ Time View
এম রায়হান চৌধরী চকরিয়া প্রতিনিধি :  কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মছন সিকদার পাড়ায় নূরুল আলম সওদাগরের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। রবিবার রাত ৯ টায় শুরু হয়ে প্রায় ১ ঘন্টা ব্যাপী এ ডাকাতি সংগঠিত হয়। ডাকাত দল ঘরের লোহার দরজা ভেঙ্গে ঢুকে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ সাড়ে ১৪ লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। নূরুল আলম সওদাগর জানান; একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তার স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে বাড়ীর সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যায়। বাড়ীতে তার কলেজ পড়ুয়া এক নাতী ছিল। ওই ছেলেটিও কাপড় আইরন করার জন্য হারবাং বাজারে চলে যায়।

ওই সময়ে অর্থাৎ রবিবার রাত ৯ টার দিকে এ ডাকাতিটি সংগঠিত হয়। ডাকাত দল ঘরের লোহার দরজা ভেঙ্গে ঢুকে সব আলমারি ভেঙ্গে জাহানারা বেগমের পেনশনের টাকা, হজের জন্য রাখা টাকাসহ মোট ১২ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, তার সরকারী চাকরি জীবী ছেলের নগদ আড়াই লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার, তার ব্যাংকার ছেলের স্ত্রীর ৬ ভরি স্বর্ণালংকার সহ মোট ৩০ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছ। এলাকায়বাসী জানায় ডাকাতি সংগঠিত হওয়ার সময় ঘরের দরজা ও আলমারি ভাঙ্গার শব্দ শুনতে পেলেও বাড়ীর লোকজন কোন না  কাজ করছে মনে করে এগিয়ে যায়নি।

রাত সাড়ে ১০ টার দিকে নূরুল আলম সওদাগরের নাতি বাজার থেকে ঘরে ফিরে দেখে সব লুট হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হলে হারবাং পুলিশ ফাড়ীর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লন্ঠিত মালামালের বিবরন লিপিবদ্ধ করেন। এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন।  মামলা দিলে তিনি আইনী ব্যবস্থা নিবেন বলে জানান। নূরুল আলম সওদাগর  মামলা করবেন বলে জানিয়েছেন ।

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit