রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নরসিংদীতে সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৬ Time View

 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান মিটুলের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) নির্যাতিতা ছাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়। এর আগে মঙ্গলবার রাতে নির্যাতিতা শিশু ছাত্রী বাদী হয়ে আনিসুজ্জামান মিটুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আনিসুজ্জামান মিটুল মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও এলাকার মৃত আবদুল গণি সরকারের ছেলে। তিনি একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান। মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতিতা স্কুল শিক্ষার্থী সৈয়দেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মিটুল চেয়ারম্যান হিসেবে নির্যাতিতার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। গত ৬ ফেব্রুয়ারি মিটুল ওই বাড়িতে যান। ওই সময় নির্যাতিতা ছাত্রীকে বাড়িতে একা পেয়ে তিনি শরীরে হাত দিতে থাকে। ছাত্রী নিষেধ করলেও তাকে মিটুল জোর করে ধর্ষণ করে। পরদিন মিটুল চেয়ারম্যান ছাত্রীকে বাড়িতে গিয়ে ট্যাবলেট খাইয়ে আসেন। আবার ১৯ ফেব্রুয়ারি শনিবার দুপুরে বাড়িতে গিয়ে ছাত্রীকে ৫ গন্ডা জমি রেজিস্টি ও বিবাহের আশ্বাসে অবৈধ সম্পর্কের প্রস্তাব দিলে নির্যাতিতা ছাত্রী চিৎকার করে পাশেরবাড়িতে চলে যায়। পরে আশেপাশের মানুষ ভীড় করলে তিনি দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়।

পরে ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে তারা মঙ্গলবার রাতে আনিসুজ্জামান মিটুলকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এঘটনায় তদন্ত করা হচ্ছে। আর আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই গ্রেপ্তার করা যাবে।

কিউএনবি/অনিমা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit