মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ইমরান খান ও তার স্ত্রীকে একক বন্দিশালায় না রাখার নির্দেশ আন্তর্জাতিক স্বর্ণের বাজারে বড় ধাক্কা ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ ৪৫ বছর পর জিয়া হত্যার নতুন তথ্য মিলল মোজাফফরের ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের কাছে হারের পর জিম্বাবুয়েকে নিয়েও সতর্ক অস্ট্রেলিয়া মুরগির মাংসের টুকরা বেশি খাওয়া নিয়ে ভারতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নেপালে এখনও জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা ৯৩৩, চলছে উদ্ধার অভিযান ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ১১

মাদারীপুরে কোভিড ভ্যাকসিন নেয়ার জন্য তথ্য অফিসের সড়ক প্রচার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৩ Time View

 

আব্দুল্লাহ আল মামুন,  মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে কোভিড ভ্যাকসিন নেয়ার জন্য জেলা তথ্য অফিসের সড়ক প্রচার কার্যক্রম শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ শনিবার দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী বস্তাবায়নের লক্ষে গত ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক প্রচার শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মাদারীপুরের ৫টি উপজেলায় পর্যায়ক্রমে প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত সড়ক প্রচার কার্যক্রম চলছে।

জেলা তথ্য কর্মকর্তা মো: রিয়াদুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার দেশব্যাপী একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচী বস্তাবায়ন করা হবে। এ জন্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে সড়ক প্রচার কার্যক্রম শুরু হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক প্রচার শুরু হয়েছে এবং চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দুটি শিফটে জেলার কালকিনি, রাজৈর, শিবচর, ডাসার ও সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রতিদিন সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত সড়ক প্রচার কার্যক্রম চলছে।

২৬ তারিখে ১২ বছরের উর্ধ্বে শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সের মানুষ যারা এখন পর্যন্ত টিকা গ্রহণ করেননি তারা প্রত্যেকে টিকা নিতে পারবেন। এরপরে আর ১২ বছরের উর্ধ্বে প্রথম ডোজ টিকা কেউ নিতে পারবেন না। তাই ১২ বছরের উর্ধ্বে প্রথম ডোজ টিকা এখনও যারা নেয়নি তারা যেন অবশ্যই শনিবার জেলার যে সকল টিকাদান কেন্দ্র রয়েছে সেখানে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করে।

 

 

কিউএনবি/আয়শা/২৩শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit