বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ইরানে গ্যাসের বিপুল মজুত আবিষ্কার, সম্ভাব্য মূল্য ‘দশ বিলিয়ন ডলার’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশে ৭ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাসের নতুন মজুতের সন্ধান পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আবিষ্কৃত এই গ্যাসের মূল্য ‘দশ বিলিয়ন ডলারের’ সমপরিমাণ হতে পারে।

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্যাসের মধ্যে আনুমানিক ৫ দশমিক ৭ ট্রিলিয়ন ঘনফুট বা ১৬১ বিলিয়ন ঘনমিটার উত্তোলনযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

তেলমন্ত্রীর তথ্য অনুযায়ী, উত্তোলনযোগ্য এই মজুত দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি ধাপের প্রায় ১৫ বছরের উৎপাদনের সমান।

নতুন গ্যাসক্ষেত্রটিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস কনডেনসেটও রয়েছে। গ্যাস ও কনডেনসেট মিলিয়ে এই আবিষ্কার ইরানের জন্য ‘সম্পদের নতুন উৎস’ তৈরি করবে বলে মন্তব্য করেছেন পাকনেজাদ।

ইরানের অর্থনীতিতে জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে নতুন এই গ্যাসের সন্ধান দেশটির জন্য বড় অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit