বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদির নিরাপত্তা বাহিনী এক সপ্তাহের ঝটিকা অভিযানে মোট ১৪ হাজার ২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে দেশটির যৌথ বাহিনী এই সাঁড়াশি অভিযান চালায়।

​সৌদি প্রশাসন এই এক সপ্তাহের মধ্যেই দেশ ১৩ হাজার ৭২৪ জন অবৈধ বাসিন্দাকে বহিষ্কার করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই গ্রেফতারের ঘটনায় ৬ হাজার ৯০০ জন অভিযুক্ত হয়েছেন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে। এছাড়া ৩ হাজার ৯৮২ জন লঙ্ঘন করেছেন সীমান্ত নিরাপত্তা আইন। আর ৩ হাজার ৩১৭৮ জন ধরা পড়েছেন শ্রম আইন ভঙ্গের অপরাধে।

কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য ১৮ হাজার ৮০৮ জন এবং ট্রাভেল রিজার্ভেশনের কাজ সম্পন্ন করতে আরও ৫ হাজার ৩৮৬ জন অভিযুক্তকে পাঠানো হয়েছে নির্দিষ্ট দপ্তরে। অবৈধভাবে সৌদি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় আটক হয়েছে ১ হাজার ৫২৪ জন মানুষ, যার মধ্যে ৩৬ শতাংশই ইয়েমেনি নাগরিক। আর  প্রায় ৬৩ শতাংশই ইথিওপিয়ান নাগরিক, বাকি এক শতাংশ অন্যান্য দেশের। 

সূত্র: সৌদি গেজেট

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৬,/সকাল ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit