বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কাতারে আটক থাকা অসুস্থ ইরানি পাইলটদের অবিলম্বে স্থলভাগের কোনো হাসপাতালে স্থানান্তরের জোরালো আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তি সন্ধান কমিটির কমান্ডার মোহাম্মদ বাঘেরজাদে এই আহ্বান জানিয়েছেন। 

ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

​প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পাইলটদের এমন এক স্থানে আটকে রাখা হয়েছে যা মূলত পানির ওপর অবস্থিত এবং তাদের চিকিৎসার জন্য তা সম্পূর্ণ অনুপযুক্ত। এর ফলে আটক পাইলটদের শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে বলে দাবি করেছেন ওই ইরানি সামরিক কর্মকর্তা।

​এই মানবিক সংকট বিবেচনায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে (আইসিআরসি) অবিলম্বে কাতারে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ জানিয়েছে ইরান। তেহরানের প্রত্যাশা, এর মাধ্যমে আহত ও অসুস্থ বন্দীদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি ত্বরান্বিত করা সম্ভব হবে।

সূত্র: আরব নিউজ 

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit