বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন সরাসরি সামরিক পদক্ষেপের পরিবর্তে রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক চাপ প্রয়োগের কৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার হোজ্জাতোলেসলাম হোসেইন তাইব। তাঁর দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বর্তমানে তাদের সবচেয়ে দুর্বল অবস্থার মুখোমুখি।

শনিবার কোম শহরে দেওয়া এক ভাষণে তাইব ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের কৌশল তুলে ধরেন। তিনি বলেন, শত্রুপক্ষ শুরুতে মনে করেছিল, ইসলামী বিপ্লবের নেতা, শীর্ষ কমান্ডার এবং সামরিক ও প্রতিরোধ অবকাঠামোতে হামলা চালিয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে পতনের দিকে ঠেলে দেওয়া সম্ভব হবে।

তবে তাদের এই হিসাব ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেন তিনি। তাইব বলেন, বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এবং শহীদ নেতাদের রক্তে শক্তিশালী হওয়া এই আন্দোলন হামলার কারণে বিলীন হয়নি; বরং তা টিকে থাকার পাশাপাশি আরও বিস্তৃত হয়েছে।

তাইবের ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ তীব্র সামরিক অভিযান চালায়। হামলায় প্রতিদিন ২০০টি পর্যন্ত বিমান ব্যবহার করা হয় এবং নতুন অস্ত্র ও বোমারও পরীক্ষা চালানো হয়। পাশাপাশি বি-১ ও বি-৫২ বোমারু বিমান মোতায়েন এবং সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

কিন্তু ইরানের জনগণ প্রতিরোধ অব্যাহত রেখে নিজেদের অবস্থানে অটল রয়েছে—এটি বুঝতে পারার পর শত্রুপক্ষ শেষ পর্যন্ত যুদ্ধবিরতির দিকে এগিয়ে যায় বলে দাবি করেন তাইব।

পরবর্তী আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিরতি চাইনি; তারাই যুদ্ধবিরতির দিকে এগিয়ে এসেছিল।’ তাঁর দাবি, সমঝোতার পরও অপর পক্ষ ৬০ দিন পর্যন্ত সেই চুক্তি মেনে চলেনি এবং তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

তাইব বলেন, এরপর শত্রুপক্ষ নৌ অবরোধের কৌশল গ্রহণ করে। তাদের ধারণা ছিল, এর মাধ্যমে ইরানের জনগণকে দুর্বল করা, অভ্যন্তরীণ বিভেদ উসকে দেওয়া এবং নিজেদের ক্ষতিগ্রস্ত অবস্থান পুনরুদ্ধারের সুযোগ তৈরি করা সম্ভব হবে।

মার্কিন একটি জরিপের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ৭১ শতাংশ আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভুল করেছেন।

তাইবের মতে, ওয়াশিংটনের বর্তমান কৌশলের মূল লক্ষ্য হলো যুদ্ধের বিষয়টি আড়ালে ঠেলে দেওয়া, সামাজিক অসন্তোষ সৃষ্টি করা, সামাজিক ইস্যুকে নিরাপত্তা ইস্যুর সঙ্গে যুক্ত করা এবং ইরানের অভ্যন্তরে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি এবং এ অঞ্চলে এমন জোট গঠনের চেষ্টা করছে, যা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবে।

তাইবের দাবি, সরাসরি যুদ্ধে মার্কিন ভূমিকা বজায় রাখার পরিবর্তে এখন ইরানের বিরুদ্ধে আঞ্চলিক জোটগুলোকে সক্রিয় করার চেষ্টা করছে ওয়াশিংটন। তবে ইরান ও আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি।

তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্র এখন নিজেদের ‘ভুল হিসাব’ বুঝতে পেরেছে এবং ইরানের বিরুদ্ধে পুরো অঞ্চলকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছে। সূত্র: তাসনিম নিউজ।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit