বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খেলতে গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা ঠিক নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী নেত্রকোণায় মাদকদ্রব্য সেবনের দায়ে ৫ জনের অর্থদণ্ড সহ কারাদণ্ড হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় : জুড বেলিংহাম বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদসহ ৩ জন আটক হারানো ৫৩ মোবাইল উদ্ধার, ভুল নম্বরে যাওয়া টাকাও ফেরাল ১৮ এপিবিএন নওগাঁয় পেটে গজ রেখে সেলাইয়ে প্রসূতি মৃত্যু, চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা রাঙামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার-১২ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু 

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিজার আমিদি। তিনি বলেছেন, ইরাককে আঞ্চলিক চলমান সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করাই বাগদাদের অন্যতম প্রধান লক্ষ্য।

অষ্টম বাগদাদ ডায়ালগ সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় আমিদি বলেন, ইরাকের ভেতর থেকে আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। তাঁর বক্তব্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরাকি প্রেসিডেন্ট বলেন, দেশটির অধিকাংশ সশস্ত্র গোষ্ঠী অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এখন মাত্র দুই বা তিনটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র হস্তান্তর করেনি। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

আমিদি বলেন, ইরাকের সংবিধানে অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। একই অবস্থান দেশটির নাজাফের ধর্মীয় কর্তৃপক্ষও সমর্থন করে।

তিনি আরও বলেন, আঞ্চলিক চলমান যুদ্ধে ইরাককে টেনে নেওয়া হোক এমনটা কেউ চায় না। কারণ এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে দেশটির ওপর কঠিন হয়ে পড়েছে।

হরমুজ প্রণালি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইরাকি প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, এই গুরুত্বপূর্ণ নৌপথের পরিস্থিতি শুধু ইরাক নয়, পুরো বিশ্বকে প্রভাবিত করে।

আমিদি জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরান সরকারের সঙ্গে বাগদাদের আলোচনা চলছে। বিষয়টিকে তিনি জটিল সমস্যা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ইরাকি তেল বহনকারী বেশ কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিশ্বাস, চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছাতে চায়।

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৬/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit