বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

রাগে মাঠ ছেড়ে চলে যাওয়া সুজন বললেন, ‘হিট অব দ্য মোমেন্ট’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : পরে বিকেলে আবার অভিমান ভুলে দলে যোগ দেন এই দুই কোচ। ফিরে এসে গণমাধ্যমকে সুজন বলেন, ‘হিট অব দ্য মোমেন্টে (উত্তপ্ত পরিস্থিতি) হয়তবা এরকম একটা ভুল বোঝাবুঝি হয়েছে। দলের মালিকদের ধন্যবাদ, যারা দুজনই আমার পেছনে দাঁড়িয়ে আছেন। উনারা আমার সঙ্গে কথা বলেছেন, বিসিবি থেকেও আমার সঙ্গে কথা বলছে একটু।’

‘অনুশীলনে যে অনুশীলন সামগ্রীগুলো দরকার হবে সেগুলো আমি পাইনি। তখন আমার একটু মেজাজ খারাপই হয়েছে আসলে। আমার সাথে হয়তবা একটু বাজে ব্যবহার করে ফেলেছে। আমি ভেবেছি টুর্নামেন্ট এখনো শুরুই হয়নি এখনই যদি বাজে ব্যবহার করে তাহলে খেলা হারলে কী হবে। তৌহিদ এবং আদনান দুজনই আমার সঙ্গে কথা বলেছে। এটা আসলে পুুরোপুরি ভুল বোঝাবুঝি।’

সুজন মনে করেন, এমন ঘটনা এখনই হয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো হয়েছে, ‘যেটা আজকে হয়েছে হয়তবা ভালো হয়েছে একদিক থেকে। পরে হওয়ার থেকে আগে হয়ে যাওয়াটা ভালো হয়েছে হয়তবা। এটা হয়ে যাওয়াতে মনে হয় ভালো হয়েছে। আমার মনে হয় আমাদের দলের বন্ডিং আরও ভালো হবে, সেটা আমি বিশ্বাস করি।’

বিপিএল শুরুর আগে নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের পারিশ্রমিকের প্রথম কিস্তির ২৫ শতাংশ পরিশোধ করেছে নোয়াখালী, ‘আমি আমার ফ্র্যাঞ্চাইজির নিয়ে দারুণ খুশি। আমি যেহেতু অনেকগুলা বিপিএল করেছি, আমাদের কাপড়-চোপড় থেকে শুরু করে ভালো মানের জার্সি, আজকে খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া হয়েছে। আমি সত্যিই খুব খুশি যে উনারা কথা রেখেছেন, প্রতিশ্রুতি রেখেছেন। আশা করি পুরো টুর্নামেন্ট জুড়ে উনারা এভাবে আমাদের সাথে থাকবেন।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit