বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছে পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। একই সঙ্গে হতাশ করেছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোও। সহজ কয়েকটি সুযোগ নষ্ট করায় সমালোচনার মুখে পড়েছেন ৪১ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচে রোনালদো প্রথম একাদশে থাকবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি দলের কোচ রবার্তো মার্টিনেজ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্তিনেস বলেন, ‘প্রথম একাদশ নিয়ে এখনই কিছু জানাতে পারছি না। খেলোয়াড়দের সঙ্গেও এখনও এ বিষয়ে আলোচনা হয়নি।’ কোচের এই মন্তব্যে রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

কঙ্গোর বিপক্ষে ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনাল্দো। পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও আক্রমণে কার্যকর হতে ব্যর্থ হন তিনি। ফলে দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, খারাপ ফর্মের পরেও কেন তাঁকে পুরো ম্যাচ খেলানো হলো।

প্রথম ম্যাচে ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়লেও সেসব নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ মার্তিনেস। তিনি বলেন, ‘বিশ্বকাপে খেললে চাপ থাকবেই, এটা স্বাভাবিক। আমরা ইতিবাচক থাকতে চাই এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। কঠিন পরিস্থিতিতে থাকলেও দল আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ।’

রোনালদোর নাম সরাসরি না বললেও কিছু সমালোচনাকে অন্যায্য বলেও মন্তব্য করেন পর্তুগাল কোচ। এদিকে, নিজের ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপেই গোল করার অনন্য রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর সামনে।

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৬,/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit