সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড। 

সাক্ষাৎকালে ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, এ সময় প্রতিনিধিদলের সদস্যরা সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া নারী এবং শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপ্রধান দেশে-বিদেশে সংগঠনটির সদস্যদের পরিচালিত বিভিন্ন সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বৃহত্তর পরিসরে সংগঠনটি সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নারী ও শিশু কল্যাণে তাদের কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।

প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিক-নির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit