মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
এমআরভি সার্ভারে ত্রুটি, বিদেশে বাংলাদেশি মিশনে ভিসা সেবা বিঘ্নিত মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য

রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচ জয়হীন, ফর্মহীনতায় ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর অনেক ফুটবলবোদ্ধা তো নিশ্চিত হয়েই বলেছিলেন, গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচের একাদশে থাকবেন না এই পর্তুগিজ সুপারস্টার। কিন্তু এসব ধারণা ভুল প্রমাণিত করলেন হেড কোচ রবের্তো মার্টিনেজ। রোনালদোকে নিয়েই সাজিয়েছেন একাদশ।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মার্তিনেস বলেছিলেন, ‘আমরা এমন একটি দল, যারা বলের দখল ধরে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই এবং দ্রুত প্রতি-আক্রমণে যেতে চাই। এমন একজন খেলোয়াড় প্রয়োজন, যার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করবে। ক্রিশ্চিয়ানো এই কাজের জন্য সেরাদের একজন।’

শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে রোনালদোর প্রভাব নিয়েও প্রশংসা করেন পর্তুগাল কোচ। তিনি বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছে এবং যার হয়ে কথা বলা যায়। প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। দলের জন্য সে সত্যিকার অর্থেই একজন রোল মডেল।’

‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে পর্তুগাল। অন্যদিকে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে কলম্বিয়া। ফলে নকআউট পর্বের লড়াইয়ে টিকে থাকতে উজবেকিস্তানের বিপক্ষে জয় কতটা গুরুত্বপূর্ণ, তা ভালোভাবেই জানেন মার্তিনেস।
পর্তুগালের শুরুর একাদশ:
 
ডিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit