বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মিনি নিলামের জন্য এক হাজারের বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। এর মধ্যে  যাচাই-বাছাই শেষে ৩৫০ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। পরে আরও ৯ জনকে যুক্ত করা হয়।

তবে গতকাল শনিবার হঠাৎ করেই নিলামের তালিকা ৯ ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত তালিকায় তাদের নাম আর নেই। যদিও বাদ দেওয়ার বিষয়ে আইপিএল কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা করেনি।

বাদ পড়া ৯ ক্রিকেটারের মধ্যে ৬ জন ভারতীয় এবং ৩ জন বিদেশি। ভারতীয় ক্রিকেটাররা হলেন- মানি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কে এল শ্রীজিৎ, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং। তাদের প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে মালয়েশিয়ার অলরাউন্ডার বীরান্দিপ সিংয়ের ভিত্তিমূল্যও ছিল ৩০ লাখ রুপি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১১০টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তার রান তিন হাজারের বেশি এবং উইকেট ১০৫টি। এছাড়া দক্ষিণ আফ্রিকার ইথান বশ ও অস্ট্রেলিয়ার ক্রিস গ্রিনের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তারাও শেষ পর্যন্ত নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন।

উল্লেখ্য, আইপিএলের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit