সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিয়ে নতুন বিড়ম্বনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই পাকিস্তানি ক্রিকেটারদের দেখা গেছে—শহীদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের সাইম আয়ুব ও আবরার আহমেদও খেলেছেন এই আসরে। আসন্ন মৌসুমের নিলাম থেকেও বেশ কয়েকজন পাকিস্তানি তারকাকে দলে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। তবে পুরো মৌসুম জুড়ে তাদের পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে বেশিরভাগ খেলোয়াড়ই পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না। ফলে দলগুলো আগে থেকেই বিকল্প খোঁজার প্রস্তুতি নিচ্ছে।ডিসেম্বরের ২৬ তারিখ থেকে আগামী বছরের ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএল হওয়ার কথা। এই সময় পাকিস্তানের দুটি টি–টোয়েন্টি সিরিজ রয়েছে।

এক ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘জানুয়ারির মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আছে, আর জানুয়ারির শেষ দিকে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে তারা। তাই পুরো মৌসুমে পাকিস্তানি ক্রিকেটারদের পাওয়া যাবে না—এটা আমরা আগেই জানি।’কিস্তান ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলঙ্কায় ক্যাম্পও করবে দলটি। এরপর জানুয়ারির শেষ দিকে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে। এর পরপরই পাকিস্তান দল আবার শ্রীলঙ্কায় যাবে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বিশ্বকাপ, যা হাইব্রিড মডেলে যৌথভাবে আয়োজন করছে শ্রীলঙ্কা ও ভারত।

 এবারের বিপিএলে সাইম আয়ুব, মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, উসমান খান, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহসহ অনেক পাকিস্তানি ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তবে জাতীয় দলের দায়িত্ব থাকায় তাদের বেশিরভাগই পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘আমরা এনওসি দিচ্ছি না—এটা সত্য নয়। যারা আবেদন করেছে, আমরা তা যাচাই–বাছাই করছি। জাতীয় দলের ব্যস্ততা থাকলে সেটাই আগে গুরুত্ব পাবে। সারা বিশ্বেই এ নিয়ম অনুসরণ করা হয়।’ ফ্র্যাঞ্চাইজিগুলোর ধারণা, শ্রীলঙ্কা সিরিজের আগে বা শ্রীলঙ্কা–অস্ট্রেলিয়া সিরিজের মধ্যবর্তী বিরতিতে কিছু পাকিস্তানি ক্রিকেটার বিপিএলে খেলতে পারেন। আর যারা টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পরিকল্পনায় নেই, তারা হয়তো আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন।

 

 

কিউএনবি/মহন/৪ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:২৫

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit