রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

ভারতীয় পেসারকে আইসিসির শাস্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

ক্রীড়া ডেস্ক : আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন হরষিত রানা। জরিমানা গুনতে না হলেও মৌখিকভাবে তিরস্কারের সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে ভারতীয় পেসারের নামের পাশে। আচরণবিধি ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করায় হরষিতকে এই শাস্তি দিয়েছে আইসিসি। এক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন হরষিত। অনুচ্ছেদটি হচ্ছে, প্রতিপক্ষের কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে ছোট করে এমন কোনো অঙ্গভঙ্গি করা, শারীরিকভাবে আক্রমণাত্মক কিছু ভাষা, ক্রিয়া কিংবা অঙ্গভঙ্গির সম্পর্কিত। ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম ওয়ানডেতে অপরাধটি করেছেন হরষিত। রাঁচিতে ভারতের ১৭ রানের জয়ের ম্যাচের ২২তম ওভারে দেওয়াল্ড ব্রেভিসকে আউট করেন তিনি।

প্রোটিয়া ব্যাটারকে আউট করার পর তাকে ড্রেসিংরুমের পথ দেখানোর ইঙ্গিত দেন ভারতীয় পেসার। যা আচরণবিধি ২.৫ অনুচ্ছেদের পরিপন্থী। ম্যাচ শেষে হরষিতের বিরুদ্ধে অভিযোগ করেন মাঠের দুই আম্পায়ার জয়ারমন মদনগোপাল ও স্যাম নগোস্কি। সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার রড টাকার এবং চতুর্থ আম্পার রোহান পন্ডিত। পরে হরষিতকে তিরস্কারের সঙ্গে এক ডিমেরিট পয়েন্টের শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। শাস্তি মেনে নেওয়া পরে আর শুনানির প্রয়োজন পড়েনি। এমন অপরাধের জন্য ন্যূনতম শাস্তি হচ্ছে তিরস্কার আর সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশের সঙ্গে নামের পাশে এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া। নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট পাওয়ার ঘটনা এবারই প্রথম হরষিতের।

 

 

কিউএনবি/মহন/৩ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit