বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আবারও বিয়ের পিঁড়িতে সামান্থা, পাত্র কে?

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : হিন্দুস্তান টাইমসের খবর, সোমবার (১ ডিসেম্বর) বিয়ের অনুষ্ঠান হয়েছে তারকা দম্পতির। জানা যায়, লিং ভৈরবী নামে এক মন্দিরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় সামান্থা-রাজের।

মোট ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন বিয়েতে। সামান্থা তার বিয়েতে লাল শাড়ি পরেছিলেন। রোববার গভীর রাতে এই জুটি বেদীর দিকে যাচ্ছেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

আর সেই জল্পনা আরও উসকে দিয়েছিলেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামালি দে। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রহস্যময় উদ্ধৃতি পোস্ট করেছিলেন। সেখানে লেখা ছিল, ‘মরিয়া মানুষ মরিয়া জিনিস করে, চারদিকে ভ্রু উঁচু করে।’

২০২২ সালে তার এবং রাজের বিবাহবিচ্ছেদ হয়েছিল। রাজের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের দ্বিতীয় পর্বে সামান্থাকে নজর কাড়তে দেখা যায়। তাছাড়াও ‘সিটাডেল হানিবানি’-এর হিন্দি সংস্করণ ‘হানিবানি’তে বরুণ ধাওয়ানের বিপরীতে সামান্থাকে দেখা যায়। এই সিরিজটিও ডিকের সঙ্গে যৌথ ভাবে পরিচালনা করেছিলেন রাজ।

এর মাঝেই রাজ এবং সামান্থার বাড়তে থাকা ঘনিষ্ঠতা সম্পর্কে ২০২৪ -এর গোড়ার দিকে নানা খবর সামনে আসতে থাকে। গত এক বছর ধরে, সামান্থা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে রাজের সঙ্গে ছবি পোস্ট করা শুরু করেন।
  
প্রসঙ্গত সামান্থা এর আগে অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু নানা কারণে তারা আলাদা হন। এক সময় জানা যায় তাদের সম্পর্কে চিড় ধরেছে। অবশেষে তারা চার বছর একসঙ্গে সংসার করার পর আলাদা হয়ে যান। ডিভোর্স হয়ে যায় তাদের। এরপর দেখা যায় নাগা অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।

 

 

কিউএনবি/খোরশেদ/০১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit