বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বাবা-মা হওয়ার অনুভূতি জানালেন ক্যাটরিনা-ভিকি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি বাবা-মা হয়েছেন। আর অভিনেত্রীকে সন্তান হওয়ার পর থেকেই প্রকাশ্যে দেখা যায়নি। গত ৭ নভেম্বর পুত্রসন্তানের মা হন ক্যাটরিনা কাইফ। সেই থেকে আড়ালে ছিলেন অভিনেত্রী। সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে ভিকি কৌশল এসেছিলেন। বাবা হওয়ার অনুভূতি কেমন জানালেন অভিনেতা। বাবা হওয়ার পর খুশি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না বলে জানান ভিকি কৌশল। অভিনেতা বলেন, এ বছরটা আমার জীবনের সব থেকে বড় ঘটনা হলো বাবার দায়িত্ব পাওয়া। আমি সবসময় ভেবেছিলাম— এই দিনটি যেদিন আসবে, হয়তো আনন্দে আত্মহারা হয়ে যাব।

আসলে এ মুহূর্তে যেন মাটির মানুষ করে দিল আমাকে। ভিকি কৌশল বলেন, এখনো ছেলের নাম ঠিক করেননি তারা। ছেলেকে প্রকাশ্যেও আনেননি। তবে খুব শিগগির ছেলের নাম ঘোষণা করবেন বলে জানান তিনি। এদিকে বিয়ের পর থেকেই হাতেগোনা কাজ করছিলেন ক্যাটরিনা কাইফ। গত দুই বছরে একটি সিনেমাও হাতে নেননি তিনি। সন্তান আগমনের অপেক্ষায় সে জন্য অভিনেত্রীকে প্রকাশ্যে দেখা যায়নি। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভিকি ও ক্যাটরিনা জানান, সংসারে আসছে নতুন সদস্য। সেই সময় স্ফীতোদরের ছবি প্রকাশ করে ক্যাটরিনা লিখেছিলেন— আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। প্রচুর ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।

 

 

কিউএনবি/মহন/৪ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit