বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা। মঙ্গলবার (২ ডিসেম্বর) খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারলেও তার সাক্ষাৎ হয়েছে তার সার্বক্ষণিক সহযোগী ফাতেমার সঙ্গে। ফাতেমা তাকে জানিয়েছেন, খালেদা জিয়া নল দিয়ে খাবার ও ওষুধ গ্রহণ করছেন এবং আগের দিনের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি আরও জানান, খালেদা জিয়া দু-একবার চোখ খুলে তাকাচ্ছেন। কনকচাঁপা বলেন, আমরা সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছি। বিশ্বাস করি, এত মানুষের মধ্যে কারো না কারো দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবেন। তিনি আরও প্রার্থনা করেন, আল্লাহ যেন যেকোনো উপায়ে খালেদা জিয়াকে আরাম ও সুস্থ জীবন দান করেন।

সামাজিক মাধ্যমেও কনকচাঁপা তার অনুভূতি শেয়ার করেন। তিনি বলেন, ম্যাডামের ভালো থাকার স্বার্থেই হাসপাতালে ভিড় করা ঠিক না-এ কথা মনে রেখে দোয়া করে যাচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মন আর মানলো না। নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে তার কক্ষের সামনে পর্যন্ত গেলাম। হাসপাতালে তার দেখা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আমানউল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ আরও কয়েকজনের সঙ্গে। তাদের কাছ থেকেও তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নেন।

 

 

কিউএনবি/মহন/৪ ডিসেম্বর ২০২৫/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit