বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে টালিউড অভিনেত্রী মুনমুন সেনের সম্পর্ক নিয়ে এক সময় ছিল তুমুল আলোচনা। সংবাদপত্র থেকে চায়ের কাপের তর্কে আধিপত্য দেখাত তাদের প্রেমের গুঞ্জন। যদিও মনমুনের মতে সেটি ছিল বন্ধুত্ব। এবার জানালেন, জেলবন্দি ইমরানের জন্য চিন্তিত তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজকালেকে মুনমুন বলেন, দেখুন, আমি ইমরানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনোরকম মন্তব্য করব না। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর আগে আমার কাছে ইমরানের পরিচয় একজন ক্রিকেট কিংবদন্তি, ভালো মানুষ এবং আমার বন্ধু। সুচিত্রা-কন্যা আরও বলেন, ইমরান আমার বন্ধু। যদিও এইমুহূর্তে আমরা একে অপরের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই।

ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও সে এত বড় নাম অর্জন করেছেন। যতদিন আমি তাকে চিনি, সে সবসময় তার দেশের জন্য ভালো চেয়েছেন। তাই এটা খুবই মর্মান্তিক যে আজ তাকে তার নিজের মাতৃভূমিতে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছেন। বহু বছর দেখা হয়নি ইমরানের সঙ্গে। ওর জন্য চিন্তা হচ্ছে, খুব খারাপ লাগছে, ওর পরিবারের জন্যও। কিন্তু ওই যে যখন আপনি রাজনীতিতে প্রবেশ করবেন, তাতে ঝুঁকি তো থাকেই, সেটাও তো অস্বীকার করা যায় না। তাই না? প্রায় দুই বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি দেশটি সাবেক ক্রিকেট অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি গুজব ছড়িয়েছিল তিনি মারা গেছেন। পরে জানা যায় খবরটি ভুয়া। এরমধ্যে বিশেষ বন্ধুর জন্য মুনমুন প্রকাশ করলেন উদ্বেগ। 

 

কিউএনবি/মহন/৪ ডিসেম্বর ২০২৫/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit