রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন কারা হয়েছে। রোববার (৩০নভেম্বর) সকাল ৯টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।


এ সময় হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল কমপ্লেক্স ভবনের মূল ফটেকে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। চলমান কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিস্ট জিয়াবুল ইসলাম, কাজী সনজু, ফার্মাসিস্ট আজম আলী, নয়ন ইসলাম, আসমা আক্তার, তারেক মনোয়ার, দিপংকর রায় প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত এবং ৪ ডিসেম্বর কমপ্লিট শার্ট-ডাউন পূর্ণ কর্মদিবস পালন করবে তারা। অতি দ্রুত তাদের দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন এবং অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান আন্দোলন কারীরা।

 

কিউএনবি/খোরশেদ/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit