শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

শার্শায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : নানা আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশেরন্যায় যশোরের শার্শা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় নাভারন প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী নাভারন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

র‌্যালী শেষে নাভারন প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নিয়াজ মাখদুম। সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তপু কুমার সাহা।

সভায় বক্তব্যদেন শার্শা উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, কৃষি অফিসার দিপক কুমার সাহা, মৎস অফিসার পলাশ কুমার বালা, ডাক্তার রুবায়াত ফেরদৌস, শার্শা থানা অফিসার ইন চার্জ(তদন্ত) খন্দকার শাহ আলম, খামারী হাফেজ মোঃ দেলোয়ার হোসেন, মোছাঃ কলি আক্তার প্রমুখ।

আলোচনা শেষে অতিথি বৃন্দ খামারীদের উন্নত মানের গরু, ছাগল, ভেড়া, গাড়ল, হাঁস,মুরগী, কবুতর, পোষা প্রাণি কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এ বছর শার্শা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিানে আমন্ত্রিত খামারিদের মাধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬ জনকে পুরুষ্কার হিসেবে নগদ টাকা ও সনদপত্র প্রদান করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit