বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে মার্করামের বিশ্ব রেকর্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে গিয়ে ২৫ বছর পর টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। দলের ঐতিহাসিক জয়ে গুয়াহাটি টেস্ট ৯টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন প্রোটিয়া তারকা এইডেন মার্করা।

গুয়াহাটি টেস্টে ব্যাট হাতে খুব বেশি ব্যস্ত সময় পার করতে পারেননি এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৮১ বল খেলে করেন ৩৮ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ বলে ২৯। 

কিন্তু ফিল্ডার হিসেবে এই টেস্টে বেশ ব্যস্ত সময়ই কাটছে তার। ভারতের পতন হওয়া ২০ উইকেটের মধ্যে ৯টি উইকেটে ক্যাচ নিয়ে অবদান রাখেন মার্করাম। টেস্টে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার এটি বিশ্ব রেকর্ড। 

২০১৫ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে একাই ৮টি ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ভারতের আজিঙ্কা রাহানে। মার্করাম আজ রাহানেকে পেছনে ফেললেন।

ভারতের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ নেন মার্করাম। আর দ্বিতীয় ইনিংসে নেন চারটি ক্যাচ। ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড অবশ্য তার আগেই গড়েন মার্করাম। নিজের সপ্তম ক্যাচটি নিয়েই এই রেকর্ড গড়েন তিনি।

টেস্টে বাংলাদেশের হয়ে এক ম্যাচে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ৫টি করে ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। ২০১৭ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ ক্যাচ নেন সৌম্য। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি ক্যাচ নেন সাদমান।

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit